Annapurna Diwas | প্রধানমন্ত্রীর জন্মদিনে পালিত হবে ‘অন্নপূর্ণা দিবস’! আর কী কী ঘোষনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Saturday, August 22 2026, 2:54 pm

Key Highlightsদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনই রাজ্যের সমস্ত জেলায় অন্নপূর্ণা যোজনায় আর্থিক সাহায্য প্রাপকদের নিয়ে দিনটি পালন করা হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শনিবার ভবানীপুরে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন, এবার থেকে ১৭ সেপ্টেম্বর রাজ্যে ‘অন্নপূর্ণা দিবস’ পালন করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী ১৭ সেপ্টেম্বর মোদীজির জন্মদিন। ওই দিন পশ্চিমবঙ্গ জুড়ে আমরা ‘অন্নপূর্ণা দিবস’ পালন করব। সব জেলায় জেলায় অন্নপূর্ণা প্রাপকরা জড়ো হবেন। আমি কলকাতাতে এক লক্ষ অন্নপূর্ণাকে নিয়ে সভা করব এবং মোদীজির জন্মদিন পালন করব।’ শুভেন্দু বলেন, ‘এ মাসে ১ কোটি ৪৫ লক্ষ মানুষকে টাকা দিয়েছি। এটাও কথা দিয়ে গেলাম, যাঁরা এই সামান্য, অল্প ভাতার উপরে নির্ভর করেন, যোগ্য উপভোক্তা হন, আরও ২০-৩০ লক্ষ মহিলাকে সেটা দেওয়ার ব্যবস্থা করব।’
- Related topics -
- রাজ্য
- শুভেন্দু অধিকারী
- অন্নপূর্ণা ভান্ডার
- নরেন্দ্র মোদি
- জন্মদিন
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- মুখ্যমন্ত্রী


