Annapurna Bhandar Scheme | ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হলো রাজ্যে! মিলবে অনলাইন-অফলাইন ফর্ম, ঘোষণা নবান্নের

Wednesday, May 27 2026, 5:47 am
Annapurna Bhandar Scheme | ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হলো রাজ্যে! মিলবে অনলাইন-অফলাইন ফর্ম, ঘোষণা নবান্নের
highlightKey Highlights

নবান্ন থেকে এই মেগা প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নারী, শিশু ও মহিলা সুরক্ষা দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।


আজ বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্পের ফর্ম বিলি শুরুর ঘোষণা নবান্নের। নবান্ন থেকে এই প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নারী, শিশু ও মহিলা সুরক্ষা দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। গ্রাহকরা নিজেদের সুবিধামতো অনলাইন কিংবা অফলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। মুখ্যমন্ত্রী বলেন, “এনরোলমেন্ট যত তাড়াতাড়ি করবেন, তত দ্রুত বেনিফিট আমরা দিতে পারব। অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়া শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিলাপ হবে, তেমন তেমন ৩ হাজার টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। ৩ হাজার টাকা না ট্রান্সফার হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকতে থাকবে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File