Annapurna Bhandar | ১লা জুন থেকে মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, নতুন করে আবেদন করতে হবে? ট্রাইবুানালে নাম ঝুলে থাকলে মিলবে ভাতা?

Monday, May 18 2026, 2:48 pm
Annapurna Bhandar | ১লা জুন থেকে মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, নতুন করে আবেদন করতে হবে? ট্রাইবুানালে নাম ঝুলে থাকলে মিলবে ভাতা?
highlightKey Highlights

আজ ক্যাবিনেট বৈঠকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে অনুমোদন দিলো রাজ্যের নতুন সরকার।


আজ ক্যাবিনেট বৈঠকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে অনুমোদন দিলো রাজ্যের নতুন সরকার। বৈঠক শেষে অন্নপূর্ণা ভাণ্ডার প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, 'যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁদেরই নাম অন্নপূর্ণ ভাণ্ডার প্রকল্পে ট্রান্সফার হয়ে যাবে। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। তাঁদের নতুন করে আবেদন করতে হবে না। তবে যাঁরা এত দিন পাননি, তাঁরা এবার আবেদন করতে পারবেন। এর জন্য শীঘ্রই পোর্টাল খোলা হবে।' তিনি আরও জানান, যাঁরা সিএএ-র জন্য আবেদন করেছেন বা ট্রাইবুনালে আবেদন করেছেন, তাঁরাও অন্নপূর্ণা ভান্ডার পাবেন। ১ জুন থেকে রাজ্যে চালু হচ্ছে এই প্রকল্প।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File