Ankit Baliyan murder | জিম থেকে বেরতেই একের পর এক গুলি! হরিয়ানায় মৃত জনপ্রিয় গায়ক-ইউটিউবার!

Thursday, August 27 2026, 6:36 am
Ankit Baliyan murder | জিম থেকে বেরতেই একের পর এক গুলি! হরিয়ানায় মৃত জনপ্রিয় গায়ক-ইউটিউবার!
highlightKey Highlights

একের পর এক গুলির শব্দ। বুধবার উত্তরপ্রদেশের শামলি জেলার এই ঘটনায় মৃত্যু হয় গায়ক-ইউটিউবার অঙ্কিত বালিয়ানের।


হরিয়ানায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু জনপ্রিয় হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ানের। সূত্রের খবর, সন্ধ্যে সাতটার দিকে উত্তরপ্রদেশের শামলির কোতোয়ালি এলাকায় জিম সেরে নিজের স্করপিও গাড়ির দিকে এগোচ্ছিলেন তিনি। গায়ককে লক্ষ্য করে প্রায় ২০ রাউন্ড গুলি চালানো হয় বলে পুলিশ সূত্রের খবর। হরিয়ানার রোহতক ও সোনীপতে থাকতেন বছর ৩৫-এর অঙ্কিত। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, জিমের ঠিক বাইরেই লুকিয়ে ছিল চারজন বন্দুকধারি। অঙ্কিত বাইরে আসতেই তাঁকে ঘিরে ধরে eker পর এক গুলি চালায় তারা। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানিয়ে দেন, তাঁর মৃত্যু হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File