Animal Slaughter Rules | যেখানে-সেখানে পশুহত্যায় 'না', নির্দেশ অমান্য করলেই জেল ও জরিমানা - ঘোষণা স্বরাষ্ট্র দপ্তরের

Thursday, May 14 2026, 5:03 am
Animal Slaughter Rules | যেখানে-সেখানে পশুহত্যায় 'না', নির্দেশ অমান্য করলেই জেল ও জরিমানা - ঘোষণা স্বরাষ্ট্র দপ্তরের
highlightKey Highlights

রাজ্যে পশুবলি বা ধর্মীয় কারণে পশু হত্যা নিয়ে কড়া আইন আনল রাজ্য সরকার। বুধবার স্বরাষ্ট্র দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে তা জানানো হয়েছে।


হাইকোর্টের রায় মেনে পশুহত্যা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দিল রাজ্য সরকার। পশুহত্যা নিয়ে কী কী শর্ত দিল রাজ্য: ১. গরু, মহিষ, বলদ ও বাছুর বলির ক্ষেত্রে নির্দিষ্ট সার্টিফিকেট থাকতে হবে। ২. পশুহত্যার আগে পুরসভার চেয়ারম্যান/পঞ্চায়েত সমিতির সভাপতি ও সরকারি পশুচিকিৎসকের যৌথ শংসাপত্র থাকা বাধ্যতামূলক। ৩. কেউ সার্টিফিকেট দিতে অস্বীকার করলে, ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে অভিযোগ জানানো যাবে। ৪. প্রকাশ্য জায়গায় বা রাস্তার ধারে পশুহত্যা নিষিদ্ধ। শুধুমাত্র সরকার অনুমোদিত কসাইখানায় পশুবলি করা যাবে। ৫. নিয়ম ভেঙে পশুহত্যা করলে আইন অনুযায়ী, ৬ মাস পর্যন্ত জেল অথবা ১০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। দুটোই হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File