Anil Ambani | ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত অনিল আম্বানি, শিল্পপতির ৩,৭১৬ কোটির প্রাসাদ বাজেয়াপ্ত ইডির!

Wednesday, February 25 2026, 1:28 pm
Anil Ambani | ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত অনিল আম্বানি, শিল্পপতির ৩,৭১৬ কোটির প্রাসাদ বাজেয়াপ্ত ইডির!
highlightKey Highlights

অনিলের রিলায়্যান্স গোষ্ঠীর বিরুদ্ধে ইতিমধ্যেই তিনটি ইসিআইআর দায়ের করেছে ইডি। বাজেয়াপ্তও করা হয়েছে প্রায় ১২ হাজার কোটি টাকার সম্পত্তি।


ব্যাঙ্ক প্রতারণার মামলায় অভিযুক্ত শিল্পপতি অনিল আম্বানি। অনিলের রিলায়্যান্স গোষ্ঠীর বিরুদ্ধে ইতিমধ্যেই বিভিন্ন ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণের টাকা অন্যত্র সরানোর অভিযোগে ৩ টি ইসিআইআর দায়ের করেছে ইডি। এই মামলায় এবার মুম্বইয়ের পালি হিলে অনিলের ১৭ তলার বাসভবন ‘অ্যাবোড’ বাজেয়াপ্ত করলো ইডি। প্রায় ৬৬ মিটার উঁচু বহুতলটি ১৬ হাজার বর্গফুট এলাকা জুড়ে তৈরি। বাড়ির মধ্যেই রয়েছে একটি হেলিপ্যাড। রয়েছে একাধিক সুইমিং পুল এবং জিম। এই মামলায় বৃহস্পতিবার অনিলকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File