IPL-Angakrish Raghuvanshi | বাঁ হাতে চোট, IPL-এর দৌড় থেকে ছিটকে গেলেন অঙ্গকৃষ রঘুবংশী! চিন্তায় KKR শিবির
Friday, May 22 2026, 4:07 pm

Key Highlightsপ্লেঅফের টিকিট পাকা করতে গেলে শেষ ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততেই হবে। এই পরিস্থিতিতে বড় ধাক্কা খেল KKR।
প্লে-অফের টিকিট পাকা করতে এখনও দুটো ম্যাচে জিততে হবে KKR-কে। এই পরিস্থিতিতে বড় ধাক্কা খেল কলকাতা শিবির। শুক্রবার, ২২ মে কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে পারবেন না অঙ্গকৃষ রঘুবংশী। KKR জানিয়েছে, গত ২০ মে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে একটি ক্যাচ ধরতে গিয়ে বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন অঙ্গকৃষ। তাঁর আঙুলে চিড় ধরেছে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই তারকা ক্রিকেটারের অনুপস্থিতি চিন্তা বাড়াচ্ছে কলকাতা শিবিরে।


