Andy Burnham | ইউনাইটেড কিংডম-এর সপ্তম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন অ্যান্ডি বার্নহাম!
Tuesday, July 21 2026, 8:31 am

Key Highlightsইউনাইটেড কিংডম-এর সপ্তম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন অ্যান্ডি বার্নহাম।
ইউনাইটেড কিংডম-এর সপ্তম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন অ্যান্ডি বার্নহাম। সম্প্রতি পদত্যাগ করেন কিয়ের স্টার্মার। এরপরই সেই জায়গায় নির্বাচিত হলেন গ্রেটার ম্যাঞ্চেস্টারের মেয়র বার্নহাম। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ইউকে বেরিয়ে যাওয়ার ১০ বছরের মধ্যেই এই নিয়ে সপ্তম প্রধানমন্ত্রী নির্বাচন হল। ক্ষমতায় এসেই রাজনীতিতে আস্থা ফেরাতে অর্থনৈতিক শক্তি ফেরাতে প্রচেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন অ্যান্ডি। দেশের জন্য কী রূপরেখা তৈরি করতে চান তিনি, কী ভাবনা রয়েছে, তা এদিন বক্তব্যে তুলে ধরেন। উল্লেখ্য, ইতিহাস অনুসারে বার্নহাম ইউকে-র ৫৯ তম প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বাকিংহাম প্যালেসে তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন কিং চার্লস। এছাড়াও এই প্রথমবার কোনও ক্যাথোলিক ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন, যা ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- Related topics -
- আন্তর্জাতিক
- প্রধানমন্ত্রী
- ব্রিটেন প্রধানমন্ত্রী
- ব্রিটেন


