Andhra Pradesh | ওষুধ কারখানার বয়লারে বিস্ফোরণ, অন্ধ্রে মৃত কমপক্ষে ৫, জখম একাধিক
Saturday, October 3 2026, 6:38 am

Key Highlightsশনিবার সকাল আটটা নাগাদ কারখানার ভিতরের একটি বয়লার আচমকা প্রচণ্ড শব্দে ফেটে যায়। সঙ্গে সঙ্গে কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।
শনিবার সকালে অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার শ্রী সিটি শিল্পাঞ্চলের ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। মৃত কমপক্ষে পাঁচ এবং গুরুতর জখম আরও ১০। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিন সকাল আটটা নাগাদ ওই কারখানায় ওষুধ তৈরির কাজ চলছিল। আচমকাই কারখানার ভিতরের একটি বয়লার আচমকা প্রচণ্ড শব্দে ফেটে যায়। সেই সময়ে কারখানায় নাইট শিফটের কর্মীরা ছিলেন। বিস্ফোরণের অভিঘাতে ৫ কর্মীর মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও ১০ কর্মী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বিস্ফোরণের জেরে কারখানার একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেক কর্মীর আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।


