Andhra Pradesh Accident | অন্ধ্রপ্রদেশে বাস-লরির মুখোমুখি সংঘর্ষ! ঝলসে মৃত্যু ১৩ জনের, জখম একাধিক
Thursday, March 26 2026, 5:38 am

Key Highlightsসংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ট্রাক ও বাস দু’টিতেই আগুন লেগে যায়। তার জেরে ঝলসে মৃত্যু হয় অন্তত ৮ জনের।
অন্ধ্রপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের মার্কাপুরম জেলার রায়াভরম গ্রামের কাছে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ৬টার দিকে তেলঙ্গানার নির্মল থেকে অন্ধ্রপ্রদেশের নেল্লোর যাচ্ছিল হরিকৃষ্ণ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস। রাস্তার একটি বাঁকে স্টোনচিপস বোঝাই ডাম্পারের সাথে বাসটির মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় ট্রাক ও বাস দু’টিতেই আগুন লেগে যায়। পুলিশ সূত্রে খবর, এঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। জখম অন্তত ২০ জন।
- Related topics -
- দেশ
- অগ্নিকান্ড
- অগ্নিদগ্ধ দেহ
- অগ্নি নির্বাপন ব্যবস্থা
- অন্ধ্রপ্রদেশ
- বাস দুর্ঘটনা
- পথদুর্ঘটনা
- গাড়ি দুর্ঘটনা


