Andhra Pradesh | ভরদুপুরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! মৃত্যু ২০ শ্রমিকের, জখম একাধিক

Saturday, February 28 2026, 4:02 pm
Andhra Pradesh | ভরদুপুরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! মৃত্যু ২০ শ্রমিকের, জখম একাধিক
highlightKey Highlights

রাজ্যের কাকিনাড়া জেলার ভেটলাপালেম গ্রামে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে হয়েছে অন্তত ২০ জনের।


ফের আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু শ্রমিকের। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলার ভেটলাপালেম গ্রামে। কাকিনাড়া জেলা প্রশাসন সূত্রে খবর, শনিবার দুপুর ২টো বেজে ৪৫ মিনিট নাগাদ ওই আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। চোখের নিমেষে প্রচুর পরিমাণে বাজি তৈরির মশলা, রাসায়নিক পদার্থ ইত্যাদিতে আগুন লেগে যায়। সেই সময় কারখানায় বহু শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের অভিঘাতে মৃত্যু হয়েছে ২০ জন শ্রমিকের। গুরুতর জখম অনেকে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File