Andal | সাতসকালে দুর্গাপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো জলের ট্যাঙ্ক, আহত ২ ইসিএল কর্মী!
Wednesday, July 15 2026, 6:25 am

Key Highlightsদুর্গাপুরের অন্ডালের শ্যামসুন্দরপুর কোলিয়ারি এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ইসিএলের বহু পুরনো জলের ট্যাঙ্ক।
বুধবার দুর্গাপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা। এদিন সকালে অন্ডালের শ্যামসুন্দরপুর কোলিয়ারি এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ইসিএলের বহু পুরনো জলের ট্যাঙ্ক। এই দুর্ঘটনায় জখম হয়েছেন ইসিএলের দুই কর্মী সঙ্গীতা দেবী এবং প্রভাবতী ভুঁইঞা। অভিযোগ, ইসিএলের এই জলের ট্যাঙ্কটি প্রায় ৭০ বছরের পুরনো। স্থানীয় বাসিন্দা ও ইসিএল কর্মীদের অধিকাংশের কথায়, “ইসিএল কর্তৃপক্ষের চরম গাফিলতির কারণেই এই দুর্ঘটনা। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ হয়নি ট্যাঙ্কটির।” ইসিএল কর্মী প্রবীর চক্রবর্তী বলেন, “মৃত্যুর ঘটনাও ঘটতে পারত। সৌভাগ্যবশত দু’জন আহত হয়েছেন। আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি।”
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- জল
- আহত


