Ananta Maharaj | 'আমি আন্তরিকভাবে দুঃখিত', নেতাজিকে নিয়ে মন্তব্যকে ‘অনিচ্ছাকৃত’ বলে দুঃখ প্রকাশ করলেন অনন্ত মহারাজ!
Friday, August 14 2026, 5:07 am

Key Highlightsনেতাজিকে নিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের করা মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য-রাজনীতি।
সম্প্রতি, নেতাজিকে নিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের করা মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য-রাজনীতি। নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজ বলেছিলেন, তাঁর স্বাধীনতা সংগ্রামে কোনও ভূমিকা ছিল না। এমনকী নেতাজি আজাদ হিন্দ ফৌজের অপব্যবহার করেছিলেন বলেও মন্তব্য করেন। এরপরই বৃহস্পতিবার তাঁর ‘বঙ্গবিভূষণ’ সম্মান কেড়ে নেয় রাজ্য সরকার। এরপরই দুঃখ প্রকাশ করে সেই মন্তব্যকে ‘অনিচ্ছাকৃত’ বলে দাবি করলেন অনন্ত মহারাজ। নিজের সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করে তিনি বলেন, “নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি। নেতাজি সম্পর্কে আমার কিছু অনিচ্ছাকৃত বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- শুভেন্দু অধিকারী
- নেতাজি
- নেতাজি সুভাষচন্দ্র বোস


