Anandpur Fire Incident | অগ্নিকাণ্ডের এক সপ্তাহ পরে সিট্ গঠন! আনন্দপুরের কারখানায় অগ্নিকান্ডে তদন্তে পুলিশ

Saturday, January 31 2026, 4:39 pm
Anandpur Fire Incident | অগ্নিকাণ্ডের এক সপ্তাহ পরে সিট্ গঠন! আনন্দপুরের কারখানায় অগ্নিকান্ডে তদন্তে পুলিশ
highlightKey Highlights

নাজিরাবাদের ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করল বারুইপুর জেলা পুলিশ।


গত রবিবার গভীর রাতে জ্বলতে শুরু করে আনন্দপুরের নাজিরাবাদের কারখানা। টানা ৩২ ঘণ্টা জ্বলা আগুনে মরেছে শ্রমিকরা। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে ১২টি ইঞ্জিনের লাগাতার প্রচেষ্টাও নাজিরাবাদের কারখানার আগুনকে সহজে দমাতে পারেনি। শুক্রবার রাতের দিকে অকুস্থল থেকে আরও দু’জনের দেহাংশ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ২৭এ। ঘটনার এক সপ্তাহ পর অগ্নিকাণ্ডের ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করল বারুইপুর জেলা পুলিশ। দলে থাকছেন অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি ক্রাইম, ডিইবি ইন্সপেকটর এবং আরও এক ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File