NIA Police Station | অনুমোদন দেয়নি তৃণমূল সরকার, এবার কলকাতাতেই খুলল NIA থানা!
Friday, July 31 2026, 9:59 am

Key Highlightsকলকাতায় শুধুমাত্র শাখা অফিস ছিল। কিন্তু এবার কলকাতায় খুলল NIA থানা।
অবশেষে কলকাতায় খুলল এনআইএ (NIA) থানা। এর আগে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি কোনও মামলার তদন্ত করতে গেলে মামলা রুজু করতে হত দিল্লিতে। কলকাতায় শুধুমাত্র শাখা অফিস ছিল। কিন্তু এবার কলকাতায় খুলল NIA থানা। নিউ টাউনের এনবিসিসি স্কোয়ারে রয়েছে এই দফতর, অর্থাৎ একই রইলো ঠিকানা। অন্যান্য থানার মতোই এই থানাতেও ওসি, সাব ইন্সপেক্টর, কনস্টেবলের মতো পোস্ট থাকে। এ রাজ্যে কোনও ঘটনায় এনআইএ তদন্তের প্রয়োজনীয়তা থাকলে, তা তদন্ত করা হবে এই থানা থেকে। সাধারণত এইভাবে থানা খুলতে গেলে, রাজ্য সরকারকে বিজ্ঞপ্তি দিতে হয়। তৃণমূল সরকারের আমলে এনআইএ-র তরফে আবেদন করা হলেও, অনুমোদন দেওয়া হয়নি বলে জানা যায়। এবার রাজ্যে নতুন সরকার আসার পর খোলা হচ্ছে এনআইএ থানা।
- Related topics -
- শহর কলকাতা
- এনআইএ
- তদন্ত


