Goroomara | ফ্রি-তে জঙ্গল ভ্রমণ শেষ, গোরুমারায় হাতি দেখতে গেলে দিতে হবে প্রবেশমূল্য!
Thursday, September 17 2026, 3:51 pm

Key Highlightsওয়েবসাইটে প্রযুক্তিগত গোলযোগের কারণে পর্যটন মরশুমের প্রথম দিনেই গোরুমারায় হাতি সাফারি থেকে বঞ্চিত হলেন পর্যটকেরা।
ওয়েবসাইটে প্রযুক্তিগত গোলযোগের কারণে পর্যটন মরশুমের প্রথম দিনেই গোরুমারায় হাতি সাফারি থেকে বঞ্চিত হলেন পর্যটকেরা। সেই সঙ্গে বেহাল রাস্তার কারণে লাটাগুড়িতেও বন্ধ ছিল জঙ্গল সাফারি। তবে তা সত্ত্বেও প্রথম দিনে গোরুমারার বিভিন্ন ওয়াচটাওয়ারে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।এদিকে, গত বছর বন্ধ হওয়া প্রবেশমূল্য পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। শুক্রবার থেকে জিপসির ভাড়ার পাশাপাশি পর্যটকদের মাথাপিছু ২০০ টাকা এন্ট্রি ফি দিতে হবে। রাজস্ব বৃদ্ধি ও জঙ্গলের উন্নয়নের স্বার্থে এই পদক্ষেপ বলে জানান বনমন্ত্রী মনোজ ওরাওঁ। তবে পুনরায় এন্ট্রি ফি চালু হওয়া এবং ভাঙাচোরা রাস্তার কারণে পর্যটন ব্যবসায়ী ও জিপসি চালকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।


