WB নির্বাচন ২০২৬TMC92BJP195LFT+ISF2INC1অন্যান্য2ফলাফল

Bank Strike | দেশজুড়ে ধর্মঘটের ডাক ব্যাঙ্ক কর্মীদের! ভোগান্তিতে সাধারণ মানুষ

Thursday, February 12 2026, 5:07 am
Bank Strike | দেশজুড়ে ধর্মঘটের ডাক ব্যাঙ্ক কর্মীদের! ভোগান্তিতে সাধারণ মানুষ
highlightKey Highlights

আজ যদি ব্যাঙ্ক সংক্রান্ত কোনও কাজ থাকে, তাহলে গ্রাহকদের চরম ভোগান্তির মুখে পড়তে হবে। ধর্মঘটের কারণে একাধিক ব্যাঙ্কিং পরিষেবা প্রভাবিত হতে পারে।


আজ দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক ইউনিয়নগুলি। এর মধ্যে রয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA), অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন (AIBOA) ও ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া (BEFI)। ধর্মঘটের কারণে আজ একাধিক ব্যাঙ্কিং শাখার পরিষেবা, ওভার দ্য কাউন্টার লেনদেন এবং কিছু ব্যাঙ্কিং লেনদেন প্রভাবিত হতে পারে। অর্থাৎ ব্যাঙ্ক খোলা থাকলেও, স্বাভাবিক কার্যক্রম দেরিতে বা ব্যাহত হতে পারে। যদিও রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ব্যাঙ্ক ধর্মঘটের জন্য সরকারি ছুটি ঘোষণা করেনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File