Amphan Relief | প্রায় ৩২,০০০ কোটি টাকার 'আমফান দুর্নীতি'! CAG-এর রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য!

Tuesday, July 28 2026, 4:16 pm
Amphan Relief | প্রায় ৩২,০০০ কোটি টাকার 'আমফান দুর্নীতি'! CAG-এর রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য!
highlightKey Highlights

কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (CAG)-র রিপোর্ট সামনে এল ভয়ঙ্কর দুর্নীতি।


ভয়াবহ ঘূর্ণিঝড় আমফানের ‘ক্ষত’ এখনও পুরোপুরি সারেনি। তারই মধ্যে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (CAG)-র রিপোর্ট সামনে এল ভয়ঙ্কর দুর্নীতি। রিপোর্ট বলছে, ত্রাণ ও নদী বাঁধ পুনর্নির্মাণের জন্য প্রায় ৩২,০০০ কোটি টাকা বাড়িয়ে দেখিয়েছিল তৎকালীন রাজ্য সরকার। গত ২৫ জুলাই CAG-র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পূর্বতন তৃণমূল সরকার আমফানের ত্রাণ এবং নদী বাঁধ পুনর্নির্মাণের দাবিতে প্রায় ৩২,০০০ কোটি টাকা বাড়িয়ে দেখিয়েছিল। ১ লক্ষ ৪৪ হাজার ১৭৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ১২৫.০৭ কোটি টাকার লেনদেন হয়েছে। আমফানের ত্রাণ ও ক্ষতিপূরণের টাকা সাধারণ দুর্গত মানুষের কাছে পৌঁছানোর বদলে তৃণমূল কংগ্রেস নেতাদের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন, পরিবার এবং প্রভাবশালীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে চলে গিয়েছিল বলে অভিযোগ। এছাড়াও ঘরবাড়ি তৈরি এবং বাঁধ স্থানান্তরের অনুদান ৯,২২৬ জন ভুয়ো বা একই নামের একাধিক উপভোক্তার অ্যাকাউন্টে বারবার জমা করা হয়েছে। যার পরিমাণ ১৮.০৭ কোটি টাকা। ২০২০ সালের আমফানের বাঁধ ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ অর্থ, ২০১৯ সালের বুলবুল ঘূর্ণিঝড়ের একটি পুরনো তালিকা ব্যবহার করে ৫,৬২৭ জন ব্যক্তির মধ্যে বণ্টন করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File