Amit Shah | জুলাইয়ের দ্বিতীয়বার বঙ্গে শাহ! আগামী সপ্তাহে একগুচ্ছ কর্মসূচি স্বরাষ্ট্রমন্ত্রীর
Friday, July 10 2026, 6:00 pm

Key Highlightsহাওড়ার সাঁকরাইলে বিখ্যাত আমুল সংস্থার দই কারখানার উদ্বোধন হবে আগামী ১৮ তারিখ। সেই উপলক্ষেই শাহর আগমন বলে খবর।
একই মাসে দ্বিতীয়বার বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী সপ্তাহে ১৮ এবং ১৯ তারিখ রাজ্য সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। সূত্রের খবর, আগামী ১৮ তারিখ হাওড়ার সাঁকরাইলে বিখ্যাত আমুল সংস্থার দই কারখানার উদ্বোধন হবে। অমিত শাহ নিজে কারখানার উদ্বোধন করবেন। শাহের সঙ্গে ওই অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়রাও। ১৯ জুলাই অমিত শাহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন অমিত শাহ।
- Related topics -
- রাজ্য
- অমিত শাহ
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- স্বরাষ্ট্রমন্ত্রক
- স্বরাষ্ট্রমন্ত্রী
- শুভেন্দু অধিকারী


