Amit shah in WB | শ্যামাপ্রসাদের জন্মদিনে শাহী সফর, কলকাতায় কী কী করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ?

Sunday, July 5 2026, 6:51 am
Amit shah in WB | শ্যামাপ্রসাদের জন্মদিনে শাহী সফর, কলকাতায় কী কী করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ?
highlightKey Highlights

কালই ঝটিকা সফরে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভবানীপুরে শ্যামাপ্রসাদের ভিটেতে শ্রদ্ধা অর্পন করে, সোজা যাবেন ইকোপার্কে।


সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঝটিকা সফরে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফর সূচি অনুযায়ী, সোমবার দুপুর ৩টে ৫০ মিনিটে কলকাতায় নামছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ বিমান। বিমানবন্দর থেকে সোজা ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে মূর্তি মাল্যদান কর্মসূচির পর বিকেল ৪টে ৫০ মিনিটে পৌঁছবেন ইকো পার্কে। সেখানে শ্যামাপ্রসাদের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শাহর সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এরপর বিকেল সাড়ে ৫টা নাগাদ বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর দিল্লি ফিরে যাবেন। উল্লেখ্য, এ রাজ্যে প্রথম ৬ জুলাই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File