Amit Shah | কংগ্রেসকে কড়া বার্তা অমিত শাহের, ২০২৯ নিয়ে ভবিষ্যদ্বাণী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর!
Tuesday, October 13 2026, 4:38 pm

Key Highlightsদফায় দফায় বিরোধী বিক্ষোভ এবং এসআইআর বা ইভিএম নিয়ে অজুহাতের মাঝেই কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
দফায় দফায় বিরোধী বিক্ষোভ এবং এসআইআর বা ইভিএম নিয়ে অজুহাতের মাঝেই কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার গুজরাট ও ত্রিপুরার নির্বাচনের পরিসংখ্যান টেনে তিনি বলেন, সাধারণ মানুষ এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেই আছেন। গুজরাট পৌরভোটে কংগ্রেসের জামানত জব্দ হওয়ার প্রসঙ্গ তুলে শাহ রাহুল গান্ধীকে আক্রমণ করে জানান, ১৯৮৫ সালের পর থেকে গুজরাটে একটিও ভোটে জেতেনি কংগ্রেস। বিরোধী দলনেতা হওয়ার পর থেকে কংগ্রেস লাগাতার হেরে চলেছে বলেও মন্তব্য করেন তিনি। ব্যালট পেপারে ভোট হওয়া ত্রিপুরায় বিজেপির বড় জয়ের উদাহরণ দিয়ে তিনি জানান, এসআইআর বা ব্যালটের অজুহাত দিয়ে লাভ নেই। ২০২৯ সালের লোকসভা নির্বাচনেও এনডিএ জয়ী হবে এবং কংগ্রেস ফের চতুর্থবারের মতো হারবে বলে দৃঢ় ভবিষ্যদ্বাণী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।


