Amit Shah | ১৩ কোটি ভোটার বাদ সংক্রান্ত রাহুলের অভিযোগে স্পষ্ট ব্যাখ্যা শাহের!
Monday, November 2 2026, 2:19 pm

Key Highlightsভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে রাহুল গান্ধী কেন্দ্রকে আক্রমণ করেছিলেন।
ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে রাহুল গান্ধী কেন্দ্রকে আক্রমণ করেছিলেন। এবার সেই ১৩ কোটির হিসাব প্রকাশ্যে এনে রাহুলকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সোমবার এক জনসভায় অমিত শাহ জানান, বাদ যাওয়া ১৩ কোটির মধ্যে ৬ কোটির বেশি ভোটার স্থানান্তরিত হয়েছেন, প্রায় ৩ কোটি ভোটার মৃত এবং ৩ কোটি অনুপ্রবেশকারী। মৃত ও অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া নিয়ে রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ ছুড়ে শাহ বলেন, “যে বেঁচেই নেই, তার ভোট কে দেবে?” একই সুরে কলকাতায় নিতিন নবীনও কটাক্ষ করে বলেন, মৃত ও অনুপ্রবেশকারী ভোটারের ভরসাতেই কি বিরোধীরা ভোটে লড়তে চেয়েছিল?


