Amit Shah on Bharat Taxi | এবার চালকরাই হবেন মালিক! চালকদের সুবিধার্থে বাংলায় ‘ভারত ট্যাক্সি’-র সূচনা শাহ-র
Sunday, July 19 2026, 4:34 pm

Key Highlightsআজ, রবিবারই রাজ্যের সঙ্গে মউ স্বাক্ষর করেছে ভারত ট্যাক্সি। এর ফলে লাভবান হবেন বাংলার ট্যাক্সি চালকরা।
এবার ভারত ট্যাক্সি প্রকল্পে জুড়ছেন পশ্চিমবঙ্গের চালকরা। আজ, রবিবারই রাজ্যের সঙ্গে মউ স্বাক্ষর করেছে ভারত ট্যাক্সি। এখানে চালকরাই কোম্পানির মালিক। সম্পূর্ণ মুনাফা যাবে তাঁরই পকেটে। এবিষয়ে এদিন অমিত শাহ বলেন, “সারথীকেই কোম্পানির মালিক বানিয়ে কো-অপারেটিভ ভারত ট্যাক্সির স্থাপন করেছি। সারথীকে ট্য়াক্সি চালক হতে হবে না। তিনিই হবেন গাড়ির মালিক, আবার তিনিই ভারত ট্যাক্সি কোম্পানিরও মালিক। মুনাফা সোজা যাবে চালকের পকেটে। এই নিয়ে আজ রাজ্যের সঙ্গে ভারত ট্যাক্সির মউ স্বাক্ষর হয়েছে।”


