Amit Shah-Prosenjit | শাহী সাক্ষাৎ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের! এক্স হ্যান্ডেলে কী লিখলেন স্বরাষ্ট্রমন্ত্রী?
Tuesday, July 7 2026, 6:50 am

Key Highlightsজল্পনার অবসান ঘটালেন স্বয়ং অমিত শাহ-ই। এক্স হ্যান্ডলে জানালেন, কেন তিনি প্রসেনজিতের বাড়ি গিয়েছিলেন।
সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসেন অমিত শাহ। এদিন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে দেখা যায় তাঁকে। প্রসেনজিতের বালিগঞ্জের বাড়িতে গিয়ে অভিনেতার সঙ্গে সাক্ষাতের একাধিক ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলা সিনেমার ‘ইন্ডাস্ট্রি’-র বাড়িতে শাহ কেন গেলেন, তা নিজেই জানিয়েছেন তিনি। নিজের পোস্টের ক্যাপশনে শাহ লিখেছেন, ‘বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও লেখক শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মহাশয়ের সঙ্গে তাঁর বাসভবনে আন্তরিক সাক্ষাৎ করলাম। ‘বিশেষ জনসংযোগ অভিযান’-এর অংশ হিসেবে, গত ১২ বছরে মোদী সরকারের ঐতিহাসিক সাফল্য সম্পর্কে তাঁকে অবহিত করলাম।’


