Amit Shah | গোর্খাল্যান্ডের দাবি নিয়ে পাহাড়ে সফল বৈঠক! অমিত শাহের উদ্যোগে খুশি বিমল-সহ মন ঘিসিংরা!

Saturday, August 22 2026, 3:08 pm
Amit Shah | গোর্খাল্যান্ডের দাবি নিয়ে পাহাড়ে সফল বৈঠক! অমিত শাহের উদ্যোগে খুশি বিমল-সহ মন ঘিসিংরা!
highlightKey Highlights

উত্তরবঙ্গ সফরের শেষ লগ্নে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমস্যা সমাধানে বৈঠক সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরবঙ্গ সফরে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২২ আগস্ট অর্থাৎ আজ শনিবার এলাকার বিধায়ক-সাংসদদের সঙ্গে পাহাড় নিয়ে বৈঠক করলেন তিনি। গোর্খাল্যান্ডের দাবি অনুযায়ী আজ ত্রিস্তরীয় বৈঠক সম্পন্ন হল শিলিগুড়িতে। সূত্রের খবর, মধ্যস্ততাকারী প্রাক্তন আইএএস পঙ্কজ কুমার সিংকে ফের পাহাড়ে নিয়োগ করা হচ্ছে। মধ্যস্থতাকারীর তত্ত্বাবধানে একটি কমিটি গঠন করা হবে। পাহাড় তরাই ডুয়ার্স ঘুরে স্বরাষ্ট্র দফতরের কাছে রিপোর্ট জমা দেবে ওই কমিটি। রাজ্যসভার সংসদ হর্ষবর্ধন শৃঙ্খলা বলেন, "গোর্খাদের প্রতিনিধিদের উপস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সামনে খুব ভাল বৈঠক হয়েছে। গোর্খাল্যান্ড ইস্যু নিয়ে যে সমাধান আমরা চাই, তার কাজ শুরু হয়ে গেল।"




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File