Amit Shah | চোরবাগান সর্বজনীনের ঘটনায় শোকপ্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর, যাবেন হাসপাতালেও

Sunday, October 18 2026, 6:28 am
Amit Shah | চোরবাগান সর্বজনীনের ঘটনায় শোকপ্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর, যাবেন হাসপাতালেও
highlightKey Highlights

চোরবাগান সর্বজনীনে বিপর্যয়ের ঘটনায় শোকপ্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন তিনি।


চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মৃতদের প্রতি শোক প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে বাংলায় পোস্ট করে তিনি লেখেন, “এইমাত্র চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে একাধিক মানুষের হতাহতের অত্যন্ত দুঃখজনক খবর পেয়েছি। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে কথা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করছে প্রশাসন।” হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File