Amit Shah | নজরে ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা! পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ, থাকছেন শুভেন্দুও

Wednesday, July 15 2026, 4:12 pm
Amit Shah | নজরে ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা! পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ, থাকছেন শুভেন্দুও
highlightKey Highlights

আগামী ১৮ জুলাই অর্থাৎ শনিবার শিলিগুড়ির উত্তরকন্যায় নিরাপত্তা এবং সুরক্ষা সংক্রান্ত উচ্চপর্যায়ের একটি বৈঠক রয়েছে। সেখানেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যোগ দিতে পারেন খবর।


এবার ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা আরও আঁটোসাটো করতে শিলিগুড়িকে ‘ন্যাশনাল স্ট্র্যাটেজিক রিজিওন’ অর্থাৎ ‘এনএসআর’ হিসেবে গড়ে তোলার কথা ভাবছে দিল্লি। আগামী ১৮ জুলাই অর্থাৎ শনিবার শিলিগুড়ির উত্তরকন্যায় নিরাপত্তা এবং সুরক্ষা সংক্রান্ত উচ্চপর্যায়ের একটি বৈঠক রয়েছে। সেখানেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যোগ দিতে পারেন খবর। বৈঠকে ভারত-বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা, সীমান্ত এলাকা উন্নয়ন এবং অনুপ্রবেশ রোধের মতো বিষয়গুলো আলোচনা হতে পারে। এই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্য সচিব, সীমান্তবর্তী জেলাগুলোর জেলাশাসক ও পুলিশ সুপারদের উপস্থিত থাকার কথা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File