Amit Shah-Shuvendu | লক্ষ্য ছাব্বিশে বাংলা জয়, নির্বাচনের খুঁটিনাটি তথ্য জানতে সকালেই শুভেন্দুকে ফোন অমিত শাহের!

Wednesday, April 29 2026, 7:21 am
Amit Shah-Shuvendu | লক্ষ্য ছাব্বিশে বাংলা জয়, নির্বাচনের খুঁটিনাটি তথ্য জানতে সকালেই শুভেন্দুকে ফোন অমিত শাহের!
highlightKey Highlights

এদিন সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।


বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোট আয়োজিত হচ্ছে ১৪২ টি কেন্দ্রে। এদিন সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, নির্বাচনের খুঁটিনাটি তথ্য জানতে সকালেই শুভেন্দুকে ফোন করেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ফলতা কাণ্ড নিয়ে সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে কথা বলেছেন খোদ শাহ। উল্লেখ্য, ছাব্বিশে বাংলা দখলে মরিয়া বিজেপি। একদিনে তিন থেকে চারটি করে সভা করেছেন মোদী শাহ। পৌঁছে গিয়েছেন বাংলার প্রতিটা কোণায়। টানা তিনদিন থেকে ২৭ তারিখ দিল্লি ফিরেছেন শাহ। স্বাভাবিকভাবেই তাঁর নজরে বাংলার ভোট। দিল্লিতে বসেই প্রতিমুহূর্তের খবর রাখছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File