Cabinet Minister | জল্পনার মাঝে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান!
Tuesday, October 13 2026, 2:59 pm

Key Highlightsকেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের জল্পনার মধ্যেই পদত্যাগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান।
কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের জল্পনার মধ্যেই পদত্যাগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে রাজ্যসভার সাংসদ পদ ও মন্ত্রিত্বের ইস্তফাপত্র পাঠান তিনি। চিঠিতে মুরুগান জানিয়েছেন, তামিলনাড়ুতে ফিরে দলের হয়ে পূর্ণ সময় কাজ করতে চান তিনি। ২০২১ সালের জুলাই থেকে সংসদ বিষয়ক মন্ত্রক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। এর আগে তামিলনাড়ু বিজেপির সভাপতি হিসেবেও কাজ করেছেন। রাজনৈতিক মহলের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় সংগঠনে জোর দিতেই তাঁর এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
- Related topics -
- দেশ
- ভারত
- পদত্যাগ
- কেন্দ্রীয় মন্ত্রী


