Manoj Tiwari | যমুনা নদীর দূষণ নিয়ে রাজনৈতিক তরজার মধ্যেই ডুব দিলেন বিজেপি সাংসদ! ‘কুমির থাকতে পারে, দূষণ নেই’, বলে করলেন দাবিও!

Friday, October 30 2026, 3:20 pm
Manoj Tiwari | যমুনা নদীর দূষণ নিয়ে রাজনৈতিক তরজার মধ্যেই ডুব দিলেন বিজেপি সাংসদ! ‘কুমির থাকতে পারে, দূষণ নেই’, বলে করলেন দাবিও!
highlightKey Highlights

দিল্লির যমুনা নদীর দূষণ নিয়ে রাজনৈতিক তরজার মধ্যেই নদীর জলে ডুব দিয়ে তা পরিষ্কার বলে দাবি করলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি।


দিল্লির যমুনা নদীর দূষণ নিয়ে রাজনৈতিক তরজার মধ্যেই নদীর জলে ডুব দিয়ে তা পরিষ্কার বলে দাবি করলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। বৃহস্পতিবার দিল্লির সোনিয়া বিহার ঘাটে যমুনায় ঝাঁপ দিয়ে সাঁতার কাটেন এবং নদীর জল পানও করেন তিনি। এক্স হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করে উত্তর-পূর্ব দিল্লির সাংসদ জানান, যমুনার দূষণ পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে বলেই সেখানে পরিযায়ী পাখিরা আসতে শুরু করেছে। মনোজের দাবি, অতীতে আপ ও কংগ্রেস সরকার যা পারেনি, বিজেপি মাত্র দেড় বছরে তা করে দেখিয়েছে। যমুনার জলে সাঁতার কাটার জন্য অরবিন্দ কেজরিওয়াল এবং রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি। যদিও আপের পালটা দাবি, যমুনার ওই অংশটি সবসময়ই পরিষ্কার থাকে এবং এর আগে তা আরও ভালো অবস্থায় ছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File