Donald Trump | ‘আমেরিকার নয়া ভূখণ্ড’! আনুষ্ঠানিকভাবে ইরানের সঙ্গে শান্তিচুক্তি শেষ হতেই মানচিত্র পোস্ট করে বিস্ফোরক দাবি ট্রাম্পের!

Tuesday, August 18 2026, 4:06 pm
Donald Trump | ‘আমেরিকার নয়া ভূখণ্ড’! আনুষ্ঠানিকভাবে ইরানের সঙ্গে শান্তিচুক্তি শেষ হতেই মানচিত্র পোস্ট করে বিস্ফোরক দাবি ট্রাম্পের!
highlightKey Highlights

আমেরিকা ও ইরানের শান্তিচুক্তির ৬০ দিনের মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হতেই ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের ‘মুডে’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


আমেরিকা ও ইরানের শান্তিচুক্তির ৬০ দিনের মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হতেই ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের ‘মুডে’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক সোশাল মিডিয়া বার্তায় হরমুজের মানচিত্র শেয়ার করে সেটি আমেরিকার নয়া ভূখণ্ড বলে দাবি করলেন তিনি। পালটা বিবৃতি এসেছে ইরানের তরফে। সবমিলিয়ে এই ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সম্প্রতি নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথে একটি হরমুজের একটি মানচিত্র শেয়ার করেন ডোনাল্ড ট্রাম্প। যেখানে হরমুজ প্রণালী-সহ আমিরশাহী, ওমান এবং ইরানের কিছু অংশ গোল করে দেখানো হয়েছে। উপরে বড় বড় হরফে লেখা রয়েছে, ‘আমেরিকার নয়া ভূখণ্ড।’ ট্রাম্পের এই দাবি সামনে আসতেই শুরু হয় বিতর্ক। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File