Trump-Cuba | ইরানের পরে লক্ষ্য কিউবা! ‘সময়ের ব্যাপার মাত্র’- হুঁশিয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের

Friday, March 6 2026, 2:51 am
Trump-Cuba | ইরানের পরে লক্ষ্য কিউবা! ‘সময়ের ব্যাপার মাত্র’- হুঁশিয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের
highlightKey Highlights

গত শনিবার থেকে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে আমেরিকা এবং ইজ়রায়েল। তার পরেই কিউবার দিকে নজর দেওয়া হবে বলে জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট।


গত শনিবার থেকে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে আমেরিকা এবং ইজ়রায়েল। এই পরিস্থিতিতে আমেরিকান জ্বালানি অবরোধের হুঁশিয়ারি কিউবার। বৃহস্পতিবার হোয়াইট হাউসে (White House) আমেরিকান প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আগে এই কাজটা (ইরান পরিস্থিতি) শেষ করতে চাই। তবে ওটা (কিউবা) এখন কেবল সময়ের ব্যাপার মাত্র।’ উল্লেখ্যঃ, কিউবার প্রধান তেল সরবরাহকারী দেশ ছিল ভেনেজ়ুয়েলা। ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেপ্তার করার পর সেদেশে জ্বালানিতে অবরোধ আরোপ করেছে ওয়াশিংটন। এর জেরে অর্থনৈতিক সঙ্কটে ভুগছে কিউবা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File