America | তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকা, বিদ্যুৎহীন ১০ লক্ষ পরিবার, বাতিল ৪০০-র বেশি ফ্লাইট
Friday, November 27 2026, 9:03 am

Key Highlightsবিপজ্জনক হারে চলছে তুষারপাত। ঝোড়ো বাতাসে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে প্রায় ১০ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে।
থ্যাংকসগিভিংয়ের ছুটির মধ্যে শক্তিশালী ঝড় ও একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলসহ বিস্তীর্ণ অঞ্চল। ঝোড়ো বাতাসে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় মূলত পূর্ব উপকূলীয় রাজ্যগুলোতে ৯ লক্ষের বেশি ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিউ জার্সি ও নিউ ইয়র্কের বেশ কিছু অংশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা ব্যাহত হওয়ায় বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৪০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিলম্বিত হয়েছে ২,২০০টিরও বেশি ফ্লাইট। ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে নিউ ইয়র্ক সিটি ও ভার্জিনিয়াসহ একাধিক শহরের রাস্তাঘাট তলিয়ে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। গত ১০০ বছরে এই প্রথম নিউ ইয়র্ক শহরে থ্যাংকসগিভিংয়ের দিবসের প্যারেড বাতিল করা হয়েছে।


