Ambulance Fare | রোগীর পরিবারের ভোগান্তি কমাতে রাজ্যজুড়ে অ্যাম্বুল্যান্সের ভাড়া বেঁধে দেওয়ার র্নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর!

Sunday, August 23 2026, 5:16 pm
Ambulance Fare | রোগীর পরিবারের ভোগান্তি কমাতে রাজ্যজুড়ে অ্যাম্বুল্যান্সের ভাড়া বেঁধে দেওয়ার র্নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর!
highlightKey Highlights

তিন ধরনের অ্যাম্বুল্যান্সের জন্য আলাদা রেট ঠিক করার ভাবনা চলছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।


তিনদিন ধরে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতাল পরিদর্শন করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। এরপরই অ্যাম্বুল্যান্সের ভাড়া নিয়ে বড়ো ঘোষণা মন্ত্রীর। রবিবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের অঙ্গীকার হলে প্রশাসনিক বৈঠকের পর তিনি জানালেন, ‘অ্যাম্বুল্যান্সের জন্য আমরা একটা নীতি নিয়ম তৈরি করছি। মূলত তিন ধরনের অ্যাম্বুল্যান্স রয়েছে— একটা ট্রান্সপোর্ট অ্যাম্বুল্যান্স, অ্যাম্বুল্যান্স উইথ বেসিক ইনফ্রাস্ট্রাকচার, অ্যাম্বুল্যান্স উইথ আইসিইউ ফ্যাসিলিটি। তিনটে অ্যাম্বুল্যান্সের তিন রকম রেট হবে। কিলোমিটার ভিত্তিক কী রেট হতে পারে, কলকাতা যাওয়া এবং ফেরার জন্য কী রেট হতে পারে, সেটা নিয়ম তৈরি হোক। প্রত্যেকটা লোকাল জায়গায় আলাদা নিয়ম। সুতরাং একটা নির্দিষ্ট নিয়ম স্বাস্থ্যভবন থেকে করে দিলে হবে না। প্রত্যেকটা লোকাল ইস্যু আলাদা, লোকাল রাস্তা আলাদা, লোকাল পরিবেশ আলাদা। সেই জন্য আমি পূর্ব বর্ধমানের ডিএম এবং এসপি ম্যাডামকে দায়িত্ব দিয়েছি রেটগুলো ঠিক করা।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File