Ambulance Booking | অ্যাপ ক্যাবের মতো এক ক্লিকেই মিলবে অ্যাম্বুলেন্স! নয়া ঘোষণা রাজ্য সরকারের

Sunday, August 2 2026, 6:21 am
Ambulance Booking | অ্যাপ ক্যাবের মতো এক ক্লিকেই মিলবে অ্যাম্বুলেন্স! নয়া ঘোষণা রাজ্য সরকারের
highlightKey Highlights

ক্যাব বুকের মতোই অ্যাম্বুলেন্স অ্যাপ আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই অ্যাপের মাধ্যমে রোগীর জন্য অ্যাম্বুলেন্স বুকিং করতে পারবেন।


শনিবার সন্ধ্যায় বালুরঘাট স্টেডিয়ামে অনুষ্ঠিত রাইস অফ নিউ বেঙ্গল অনুষ্ঠানে এসে নয়া ঘোষণা বিজেপির চিকিৎসক সেলের কনভেনর ডক্টর গৌরাঙ্গ চন্দ্র সাহা। মুমুর্ষ রোগীকে হাসপাতালে পৌঁছতে এবার অ্যাম্বুলেন্স অ্যাপ চালু করতে চলেছে স্বাস্থ্য দফতর। এদিন ডক্টর গৌরাঙ্গ চন্দ্র সাহা বলেন, “একজন রোগীর জন্য প্রথম যেটা দরকার অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্স পেতে হলে এলাকার নেতা, ক্লাবের দাদাদের ধরতে হচ্ছে। অনেক পয়সা দিতে হচ্ছে। অতিরিক্ত টাকা যা দেওয়ার দরকার নেই সেইটাও দিতে হচ্ছে। সেই কারণে এই উদ্যোগ। আমরা খুব দ্রুত এই অ্যাপ নিয়ে আসব।” অ্যাপের মাধ্যমে বুক করলে সহজেই রোগীর বাড়ির দরজায় পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File