Amarnath Yatra Bus Accident | জম্মু-কাশ্মীরের গান্দেরবালে বাস দুর্ঘটনা, আহত অমরনাথ যাত্রীরা, জোরকদমে চলছে উদ্ধারকাজ
Tuesday, July 28 2026, 5:58 am

Key Highlightsমঙ্গলবার ভোরে জম্মু ও কাশ্মীরের গান্দেরবাল জেলার গুন্ডের কাছে হরিগনিওয়ানের এস-মোড অংশে অমরনাথ যাত্রী বোঝাই নিয়ে একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে।
মঙ্গলবার ভোরে জম্মু ও কাশ্মীরের ভয়াবহ বাস দুর্ঘটনা। এদিন জম্মু ও কাশ্মীরের গান্দেরবাল জেলার গুন্ডের কাছে হরিগনিওয়ানের এস-মোড অংশে দুর্ঘটনার কবলে পড়ে অমরনাথ যাত্রী বোঝাই বাস। সূত্রের খবর, একটি হেয়ারপিন বেন্ড ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির উপর আছড়ে পড়ে বাসটি। স্থানীয় প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, বাড়িটি থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে, তা না হলে বাসটি সিন্ধু নদীর দিকে আরও গড়িয়ে পড়ত, তাতে যাত্রীদের প্রাণরক্ষা করা সম্ভব হত না। বাসের ধাক্কায় বাড়িটির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতীয় সেনাবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের কর্মীরা, স্থানীয় বাসিন্দাদের সহায়তায় চলছে উদ্ধারকাজ।
- Related topics -
- দেশ
- জম্মু-কাশ্মীর
- জম্মু কাশ্মীর সরকার
- গাড়ি দুর্ঘটনা
- পথদুর্ঘটনা
- বাস দুর্ঘটনা
- অমরনাথ
- উদ্ধারকার্য


