Amaravati | সরকারি ভাবে অন্ধ্রপ্রদেশের রাজধানীর তকমা পেল অমরাবতী! অবসান দীর্ঘ এক দশকেরও বেশি রাজনৈতিক-প্রশাসনিক জটিলতার!

Tuesday, April 7 2026, 9:13 am
Amaravati | সরকারি ভাবে অন্ধ্রপ্রদেশের রাজধানীর তকমা পেল অমরাবতী! অবসান দীর্ঘ এক দশকেরও বেশি রাজনৈতিক-প্রশাসনিক জটিলতার!
highlightKey Highlights

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি Andhra Pradesh Reorganisation (Amendment) Act, 2026-এ সই করার ফলে সরকারি ভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী।


নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি Andhra Pradesh Reorganisation (Amendment) Act, 2026-এ সই করার ফলে সরকারি ভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। ২০১৪ সালের ২ জুন অন্ধ্রপ্রদেশকে ভেঙে, দু'টি পৃথক রাজ্য অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানা তৈরি করা হয় এবং পরবর্তী ১০ বছরের জন্য হায়দরাবাদকে দুই রাজ্যের রাজধানী ঘোষণা করা হয়। নির্ধারিত সময় পেরিয়ে গেলে ১ নং উপধারা অনুযায়ী অন্ধ্রপ্রদেশের জন্য নতুন রাজধানী বাছাই করতে হবে। কিন্তু দীর্ঘ দশ বছরে রাজনৈতিক টানাপড়েনে স্থায়ী রাজধানী নিয়ে সিদ্ধান্ত ২০২৪ সালের মধ্যে নেওয়া যায়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File