WB Govt | নির্মীয়মাণ বহুতলগুলির স্বাস্থ্যপরীক্ষার পাশাপাশি দেখা হবে অগ্নিনির্বাপণ ব্যবস্থাও!

Key Highlightsতারাতলার বিপর্যয়ের পরে শহর কলকাতার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্যপরীক্ষার দিকে জোর দেওয়ার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে শুভেন্দুর সরকার।
তারাতলার বিপর্যয়ের পরে শহর কলকাতার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্যপরীক্ষার দিকে জোর দেওয়ার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে শুভেন্দুর সরকার। অডিট কমিটির স্বাস্থ্যপরীক্ষার জন্য আপাতত ১ মাস বন্ধ থাকবে জি+৫ নির্মাণ। রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল, পুর ও নগরোন্নয়ন (UDMA) দপ্তরের সচিব খলিল আহমেদ, কলকাতা পুরনিগমের প্রশাসক, পুলিশ কমিশনার-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই হাইরাইজ় এবং কমার্শিয়াল বিল্ডিং বা বাণিজ্যিক ভবনে ‘স্পেশাল অডিট’, ফায়ার অডিট নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অডিট রিপোর্টের ভিত্তিতে বহুতলের আবেদন ‘রিজেক্ট’ বা বাতিল হতে পারে। ত্রুটি থাকলে সংশোধনের নির্দেশ দেওয়া হতে পারে। অথবা, সব ঠিক থাকলে ‘ক্লিয়ারেন্স’ বা ছাড়পত্র দেওয়া হবে। আগামী ৯০ দিনের মধ্যে হাইরাইজ় বিল্ডিংগুলির ‘ফায়ার অ্যান্ড লাইটনিং অ্যারেস্টার’ অডিট করার দায়িত্ব দেওয়া হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য সরকার
- শুভেন্দু অধিকারী


