Old Age Allowance | ৫০০ টাকা বাড়ানো হলো বার্ধক্য-বিধবা সহ একাধিক ভাতা, ১ সেপ্টেম্বর থেকে টাকা ঢুকবে অ্যাকাউন্টে!

Tuesday, July 21 2026, 6:01 am
Old Age Allowance | ৫০০ টাকা বাড়ানো হলো বার্ধক্য-বিধবা সহ একাধিক ভাতা, ১ সেপ্টেম্বর থেকে টাকা ঢুকবে অ্যাকাউন্টে!
highlightKey Highlights

এবার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা বাড়াল রাজ্য।


ক্ষমতায় আসার আগেই বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল কয়েকটি বিভাগে ভাতা বাড়ানো হবে। ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া শুরু হয়েছে। আর এবার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা বাড়াল রাজ্য। ১ সেপ্টেম্বর থেকেই ঢুকবে বর্ধিত ভাতা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছেন, এবার থেকে ১০০০ টাকার পরিবর্তে ১৫০০ টাকা করে দেওয়া হবে এই ভাতা। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্ধিত ভাতা ঢুকবে বলে জানিয়েছেন শুভেন্দু। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা ও দিব্যাঙ্গ জনেরা আরও শক্তিশালী সামাজিক সুরক্ষার আওতায় আসবেন এবং তাঁদের জীবনযাত্রা আরও স্বস্তিদায়ক হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File