ISI | ‘স্বামীকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে’- দাবি পাক গুপ্তচর সন্দেহে সীমান্তে গ্রেপ্তার হওয়া ব্যক্তির স্ত্রীর!
Sunday, August 16 2026, 3:40 pm

Key Highlightsভুয়ো নথি দেখিয়ে সিম কিনে তা বাংলাদেশ ও পাকিস্তানে পাচার করার অভিযোগ উঠেছে নাসিরুদ্দিন-সহ ধৃত তিন জনের বিরুদ্ধে।
আইএসআই-এর সঙ্গে যুক্ত থাকার সন্দেহে গতকাল কোচবিহারের সীমান্ত থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। অভিযুক্তদের মধ্যে একজন নুর নাসিরুদ্দিন আলি। স্বামীর গ্রেপ্তারির খবর শুনে হতবাক স্ত্রী। স্ত্রী শাহিনা পারভিন জানান, ‘আমার স্বামী রোজই কাজ থেকে বাড়ি ফেড়ে। কিন্তু ওই দিন ফেরেনি। আমি সকালেই ওর কাজের জায়গায় ফোন করেছিলাম। তখনই জানতে পারলাম, ওকে কয়েক জন তুলে নিয়ে গিয়েছে। আমরা ভাবছিলাম পুলিশে জানাব। কিন্তু তার মধ্যে থানা থেকে জানতে পারলাম, ওকে গ্রেপ্তার করা হয়েছে। থানার বড়বাবু জানালেন সে কথা।’ পারভিনের অভিযোগ, ‘স্বামীকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে।’
- Related topics -
- রাজ্য
- কোচবিহার
- এসটিএফ
- পুলিশ
- পুলিশি নিরাপত্তা
- রাজ্য পুলিশ
- আইএসআইএস
- পাকিস্তান
- পাক জঙ্গি
- পশ্চিমবঙ্গ


