Post Poll Violence | কোথাও তৃণমূল নেতাকে গলা কেটে খুন, কোথাও বিজেপি কর্মীকে পিটিয়ে খুন!ভোট মিটতেই হিংসার অভিযোগ!
Tuesday, May 5 2026, 1:46 pm

Key Highlightsমঙ্গলবার বীরভূমের নানুরের সন্তোষপুরে তৃণমূলের বুথ সভাপতি আবির শেখকে গলা কেটে খুন করার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। বিজয় উৎসব সেরে বাড়ি ফেরার পথে হাওড়ার এক বিজেপিকর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
ভোট মিটতেই রাজ্যের নানান প্রান্ত থেকে উঠে আসছে হিংসার খবর। মঙ্গলবার বীরভূমের নানুরের সন্তোষপুরে তৃণমূলের বুথ সভাপতি আবির শেখকে গলা কেটে খুন করার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় আরও এক তৃণমূল কর্মীকে নিয়ে যাওয়া হয়েছে বোলপুর মহকুমা আদালতে। শান্তিনিকেতনে স্টেট ব্যাঙ্কের সামনে তৃণমূলের মুখপাত্র জামশেদ আলি খানকেও মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। অন্যদিকে, বিজয় উৎসব সেরে বাড়ি ফেরার পথে হাওড়ার এক বিজেপিকর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তারা তৃণমূলের মদতপুষ্ট বলে অভিযোগ।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বিজেপি
- তৃণমূল কংগ্রেস


