21 July Rally | ২১ জুলাইয়ের মঞ্চ ভাঙচুরের অভিযোগ! রাতভর পাহারা দিলেন মমতা-অভিষেক-মহুয়া-কল্যাণরা!

Key Highlightsকালীঘাট তৃণমূলের মঞ্চে হামলার অভিযোগ উঠল। মঞ্চ ভাঙচুরের অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ ২১ জুলাই উপলক্ষ্যে মেয়ো রোডে শহিদ তর্পণ করবেন ঋতব্রত শিবির। অন্যদিকে, বিড়লা তারামণ্ডলের সামনে সভার অনুমতি পেয়েছে কালীঘাট তৃণমূলও। আর কয়েক ঘণ্টা পরেই ২১ জুলাইয়ের কর্মসূচি শুরু হয়ে যাবে। তবে তার আগে কালীঘাট তৃণমূলের মঞ্চে হামলার অভিযোগ উঠল। মঞ্চ ভাঙচুরের অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই মঞ্চ পাহারা দিতে রাতভর বিড়লা তারামণ্ডল চত্বরেই কাটালেন তৃণমূল নেত্রী। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। দফায় দফায় মঞ্চ পাহারা দেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন মমতা। সেখানে বেশ কিছু বাইক দেখানো হয়। ক্যাপশনে লেখা হয়, “বর্বরোচিত আক্রমণ!… রাতের অন্ধকারে এসে আমাদের একুশে জুলাইয়ের সভামঞ্চ ভাঙচুর করেছে বিজেপির গুন্ডাবাহিনী। এটি কেবল একটি মঞ্চ ভাঙার ঘটনা নয়, এটি সরাসরি রাজ্যের সাধারণ মানুষ এবং আমাদের অগণিত কর্মী-সমর্থকদের গণতান্ত্রিক অধিকার ও অনুভূতির ওপর পরিকল্পিত আক্রমণ।”
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- ২১শে জুলাই
- মমতা ব্যানার্জী
- অভিষেক ব্যানার্জী
- মহুয়া মৈত্র
- কল্যাণ বন্দ্যোপাধ্যায়


