BAT BMS App | অ্যাপের মাধ্যমে ই-রিকশা বন্ধের অভিযোগ, ‘BAT-BMS’ বন্ধের নির্দেশ কেন্দ্রীয় সরকারের!

Key Highlightsনিরাপত্তার কারণে ‘BAT-BMS’ অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার।
গোটা দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে ‘BAT-BMS’ অ্যাপ নিয়ে। এই অ্যাপের মাধ্যমে ই-রিকশা থামিয়ে দেওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এই অ্যাপ ই-রিক্সার ব্লুটুথ চালিত লিথিয়াম ব্যাটারির সঙ্গে যুক্ত হয়ে ব্যাটারির চার্জ, ভোল্টেজ, তাপমাত্রা-সহ ব্যাটারির আরও বিভিন্ন রিয়েল-টাইম ডেটা দেখায়। কিন্তু এই অ্যাপে রয়েছে একটি ‘Discharge Switch’ বা ‘Kill Switch’। আর এই সুইচ নিয়েই যত বিপত্তি। এই ‘Discharge Switch’ অপশনটিতে ক্লিক করা মাত্রই ১০ থেকে ১৫ মিটারের মধ্য়ে যে ই-রিকশা রয়েছে, তার ব্যাটারির বিদ্যুৎ সরবরাহ সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে এবং ই-রিকশাটি হঠাৎ থেমে যায়। আর সিস্টেমেরই অপব্যবহার করছেন কিছু মানুষ। বিপদে পড়ছেন ই-রিক্সা চালকরা। এর জেরেই এবার নিরাপত্তার কারণে ‘BAT-BMS’ অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। নিরাপত্তা জনিত কারণে এই পদক্ষেপ নিয়েছে সরকার, বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
- Related topics -
- দেশ
- ভারত
- কেন্দ্রীয় সরকার
- ইলেকট্রনিক রিকশা


