Jadavpur University | যাদবপুরে নিয়োগে স্বজনপোষণ ও আর্থিক অনিয়মের অভিযোগ, উঠল সিবিআই তদন্তের দাবি!

Friday, September 11 2026, 10:04 am
Jadavpur University | যাদবপুরে নিয়োগে স্বজনপোষণ ও আর্থিক অনিয়মের অভিযোগ, উঠল সিবিআই তদন্তের দাবি!
highlightKey Highlights

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই ও এবিভিপির সংঘর্ষ এবং রাজনৈতিক বাদানুবাদের মধ্যেই এবার বিশ্ববিদ্যালয়ের একাধিক পদে নিয়োগ নিয়ে উঠল সিবিআই তদন্তের দাবি।


যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই ও এবিভিপির সংঘর্ষ এবং রাজনৈতিক বাদানুবাদের মধ্যেই এবার বিশ্ববিদ্যালয়ের একাধিক পদে নিয়োগ নিয়ে উঠল সিবিআই তদন্তের দাবি। উপাচার্যকে চিঠি দিয়ে এই দাবি জানিয়েছে সঙ্ঘ-ঘনিষ্ঠ শিক্ষক সংগঠন 'অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ' (ABRSM)। সংগঠনটির অভিযোগ, ডেপুটি রেজিস্ট্রারসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপোষণ, প্রভাব খাটানো ও আর্থিক অনিয়ম হয়েছে। এমনকি আদর্শ আচরণবিধি চলাকালীন ইন্টারভিউ প্রক্রিয়া নিয়েও তারা প্রশ্ন তুলেছে। বৃহস্পতিবার বিধানসভায় 'দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যামেন্ডমেন্ট বিল' পেশের দিনই এ বিষয়ে সিআইডি, সিবিআই বা কোনো নিরপেক্ষ সংস্থাকে দিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে উপাচার্যকে চিঠি দেওয়া হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File