Blood Bank | রক্ত নিয়েও দুর্নীতি পশ্চিমবঙ্গে! বেআইনিভাবে রক্ত এবং প্লাজমা বিক্রির মাধ্যমে কোটি-কোটি টাকার লেনদেনের অভিযোগ!

Tuesday, August 4 2026, 12:49 pm
Blood Bank | রক্ত নিয়েও দুর্নীতি পশ্চিমবঙ্গে! বেআইনিভাবে রক্ত এবং প্লাজমা বিক্রির মাধ্যমে কোটি-কোটি টাকার লেনদেনের অভিযোগ!
highlightKey Highlights

অভিযোগ উঠেছে যে বেআইনিভাবে রক্ত এবং প্লাজমা বিক্রির মাধ্যমে কোটি-কোটি টাকার লেনদেন হয়েছে।


রাজ্যে বিগত বেশ কিছু বছর ধরে নানা ক্ষেত্রে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে। এবার রক্ত নিয়েও দুর্নীতি পশ্চিমবঙ্গে! অভিযোগ উঠেছে যে বেআইনিভাবে রক্ত এবং প্লাজমা বিক্রির মাধ্যমে কোটি-কোটি টাকার লেনদেন হয়েছে। সেই ব্যবসার জন্য তোয়াক্কা করা হয়নি কোনও নিয়মের। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় দাবি করেছেন, প্রাথমিক তদন্তে যা উঠে এসেছে, তাতে ব্লাড ব্ল্যাঙ্ক কেলেঙ্কারির অঙ্কটা ১০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে যে ৭৪টি বেসরকারি ব্লাড ব্ল্যাঙ্ক আছে, তার মধ্যে কমপক্ষে ১২টি স্বাস্থ্য দফতরের স্ক্যানারের তলায় আছে। ইতিমধ্যে ১১টির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের প্রমাণ পাওয়া গিয়েছে। সেই প্রেক্ষিতে মঙ্গলবার ১১টি ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। সেজন্য ওই ব্লাড ব্যাঙ্কগুলিকে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করতে নিষেধ করেছে রাজ্য সরকার। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File