CBSE | সিবিএসই পরীক্ষাতেও ‘দুর্নীতি’র অভিযোগ! অন্যের উত্তরপত্রের ভিত্তিতে নম্বর পেল দ্বাদশের পড়ুয়ারা!
Tuesday, May 26 2026, 8:03 am

Key Highlightsনিটের পর এবার সিবিএসই পরীক্ষাতেও 'দুর্নীতি'র অভিযোগ! উত্তরপত্রে গাফিলতির অভিযোগ তুলেছেন দ্বাদশ শ্রেণির এক ছাত্র।
নিটের পর এবার সিবিএসই পরীক্ষাতেও 'দুর্নীতি'র অভিযোগ! উত্তরপত্রে গাফিলতির অভিযোগ তুলেছেন দ্বাদশ শ্রেণির এক ছাত্র। জানা গিয়েছে, পদার্থবিদ্যায় ভালো পরীক্ষা হওয়া সত্ত্বেও মনোমত নম্বর না মেলায়, নিজের উত্তরপত্রটা আরও একবার খতিয়ে দেখতে চেয়েছিলেন দ্বাদশ শ্রেণির পড়ুয়া বেদান্ত। তবে অভিযোগ, তাঁর নাম করে যে উত্তরপত্র দেওয়া হয়েছে, সেটা আসলে বেদান্তর নয়। গোটা বিষয়টি সোশ্যাল মিডিয়ায় বেদান্ত পোস্ট করতেই অনেক পড়ুয়াই জানান, তাঁরাও একই সমস্যার সম্মুখীন হয়েছেন। বোর্ডের তরফ থেকে জানানো হয়, উত্তরপত্রে গাফিলতি হয়েছে। আপাতত দু’জন পড়ুয়ার প্রাপ্ত নম্বর সংশোধন করা হবে। কিন্তু একাধিক পড়ুয়াই এই সমস্যায় পড়েছে বলে অভিযোগ। তাদের কী হবে, তা এখনও জানানো হয়নি।
- Related topics -
- দেশ
- ভারত
- সিবিএসই
- পরীক্ষা
- শিক্ষার্থী


