BSF | বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে ভারতের জমি লিজে নেওয়ার অভিযোগ, কড়া পদক্ষেপ বিএসএফ-এর!
Tuesday, August 25 2026, 4:29 am

Key Highlightsনদিয়ার তেহট্টে ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতীয় কৃষকদের জমি বেআইনিভাবে বাংলাদেশি নাগরিকদের লিজ দেওয়ার অভিযোগ উঠেছে।
নদিয়ার তেহট্টে ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতীয় কৃষকদের জমি বেআইনিভাবে বাংলাদেশি নাগরিকদের লিজ দেওয়ার অভিযোগ উঠেছে। কাঁটাতারের ওপারে ফসল চুরির আতঙ্কে কিছু চাষি অনলাইনে টাকা নিয়ে মৌখিক চুক্তিতে জমি লিজ দিচ্ছিলেন বলে দাবি নিরাপত্তা সংস্থাগুলির। বিষয়টি জানাজানি হতেই ভাটুপাড়া গ্রামে জরুরি বৈঠক করে বিএসএফ। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুব্রত কবিরাজ ও পঞ্চায়েত প্রধান শম্পা মন্ডল। বিএসএফ স্পষ্ট জানিয়েছে, সীমান্তে কোনোভাবেই বাংলাদেশি নাগরিকদের অবাধ যাতায়াত বা অবৈধ অনুপ্রবেশ সহ্য করা হবে না। শূন্যরেখা ও সীমান্ত এলাকায় তল্লাশি এবং নজরদারি একযোগে বাড়িয়ে দেওয়া হয়েছে। গোপনে লিজ দিলে আইনি ব্যবস্থা নেওয়ার হুশিয়ারিও দেওয়া হয়েছে।
- Related topics -
- দেশ
- বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ
- বিএসএফ


