Delhi | দিল্লির ক্যাফেতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে, ধৃত ৩! ‘ষড়যন্ত্রে’ যুক্ত ২ মহিলাও!

Wednesday, November 25 2026, 8:00 am
Delhi | দিল্লির ক্যাফেতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে, ধৃত ৩! ‘ষড়যন্ত্রে’ যুক্ত ২ মহিলাও!
highlightKey Highlights

পূর্ব দিল্লির প্রীত বিহারের একটি ক্যাফেতে সোমবার রাতে সহকর্মীদের বিরুদ্ধে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।


পূর্ব দিল্লির প্রীত বিহারের একটি ক্যাফেতে সোমবার রাতে সহকর্মীদের বিরুদ্ধে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই মহিলা ও এক পুরুষ-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ, বাকি তিন অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। অভিযোগ অনুযায়ী, ২২ বছরের ওই তরুণী সহকর্মীদের পার্টিতে যোগ দেন। রাত সাড়ে ১১টায় ক্যাফে বন্ধ হওয়ার পরও চাবি থাকায় মদ্যপান ও নাচগান চলতে থাকে এবং ভোর সাড়ে ৩টার দিকে তাঁরা বের হন। তরুণীর দাবি, পার্টি চলাকালীন দুই যুবক তাঁকে গণধর্ষণ করেন এবং বাকিরা তাতে মদত দেয়। ভোর সাড়ে ৫টায় থানায় অভিযোগ জানান তিনি। BNS-এর সংশ্লিষ্ট ধারায় চার পুরুষ ও দুই মহিলার বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File