Fake Degree | ভুয়ো ডিগ্রি নিয়ে দীর্ঘদিন প্র্যাকটিসের অভিযোগ, ৫ চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল কাউন্সিলের!
Tuesday, September 15 2026, 1:02 pm

Key Highlightsবিহার থেকে ভুয়ো ডিগ্রি সংগ্রহ করে রাজ্যে প্র্যাকটিস করার অভিযোগে পাঁচ চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল।
বিহার থেকে ভুয়ো ডিগ্রি সংগ্রহ করে রাজ্যে প্র্যাকটিস করার অভিযোগে পাঁচ চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। তাঁদের বিরুদ্ধে এফআইআর (FIR) করার সুপারিশ জানিয়ে বিধাননগর দক্ষিণ থানাকে চিঠিও পাঠানো হয়েছে। অভিযুক্ত চিকিৎসকদের মধ্যে তিনজন দক্ষিণ ২৪ পরগনা এবং একজন করে উত্তর ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানের বাসিন্দা। অভিযোগ, ভুয়ো তথ্যের ভিত্তিতে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত করে তাঁরা দীর্ঘদিন ধরে চিকিৎসা চালাচ্ছিলেন, এমনকি কারও কারও নিজস্ব নার্সিংহোমও রয়েছে। তদন্তের পর ভুয়ো ডিগ্রির সত্যতা নিশ্চিত হতেই কঠোর প্রশাসনিক পদক্ষেপ নিল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- চিকিৎসক


