Arunachal | অরুণাচলে চিনা অনুপ্রবেশের অভিযোগ! রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তদন্তের আশ্বাস দিলেও, অভিযোগ অস্বীকার সেনার!

Tuesday, June 30 2026, 5:36 am
Arunachal | অরুণাচলে চিনা অনুপ্রবেশের অভিযোগ! রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তদন্তের আশ্বাস দিলেও, অভিযোগ অস্বীকার সেনার!
highlightKey Highlights

অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলার সীমান্তবর্তী এলাকায় চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র অনুপ্রবেশ ও ভারতীয় জমি দখলের অভিযোগ তুলেছেন অরুণাচলের আদিবাসীরা।


অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলার সীমান্তবর্তী এলাকায় চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র অনুপ্রবেশ ও ভারতীয় জমি দখলের অভিযোগ তুলেছেন অরুণাচলের আদিবাসীরা। এরপরই শুরু হয়েছে বিতর্ক।সীমান্তবর্তী আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দারা অভিযোগ করেছেন, গত কয়েক বছরে পিএলএ ধাপে ধাপে তাঁদের পৈতৃক জমি ও চারণভূমির বড় অংশ দখল করেছে। এবার অভিযোগ সামনে আসতেই তদন্তের আশ্বাস দিয়েছে অরুণাচল প্রদেশ সরকার। রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মামা নাটুং জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জেলা প্রশাসনের রিপোর্টের অপেক্ষায় রয়েছে সরকার। প্রশাসন, জনপ্রতিনিধি, স্থানীয় বাসিন্দা এবং পঞ্চায়েত কমিটিগুলির কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে, ভারতীয় সেনাবাহিনী এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। এই অভিযোগকে তারা ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File